
মাঝ আকাশে সংজ্ঞাহীন কিশোরী, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেও বাঁচানো গেল না ইরাকি কিশোরীকে। হাসপাতালে নিয়ে গেলে বছর ১৭-র ইরাকি কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গিয়েছে ইরাকি এয়ারওয়েজের বিমানটি বাগদাদ থেকে চিনের গুয়াংজুহ যাওয়ার পথে মাঝ আকাশে সংজ্ঞাহীন হয়ে পড়ে ইরাকি কিশোরী। তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে এটিসির সঙ্গে যোগাযোগ করা হয় মেডিক্যাল এমার্জেন্সি কারণে অবতরণের জন্য। বিমানবন্দরের অ্যাড ট্রাফিক কন্ট্রোলের তরফে অনুমতি মিলতেই জরুরি অবতরণ করে ইরাকি এয়ারওয়েজের বিমানটি। দ্রুত অসুস্থ কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন।









