
জামায়াতে ইসলামী এবং তাদের শাখা সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।৫ অগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ অগস্ট ইসলামী ও তাদের ছাত্র শাখাকে সন্ত্রাস যোগের কারণ দেখিয়ে নিষিদ্ধ করে ছিলেন।
আর এবার অন্তর্বর্তী সরকারের নোটিসে বলা হয়েছে, গোয়েন্দারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগাযোগের প্রমাণ পায়নি বলে সরকারকে রিপোর্ট দেওয়ার পরে এই দুই সংগঠনের উপর থেকে আগের সরকারের চাপানো নিষেধাজ্ঞা খারিজ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের কথা জানানো হয়েছে সরকারি নোটিসে।আর মুক্তির পর ভারতের প্রতি বন্ধুত্ব ও সহযোগিতা-র বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।উল্লেখ্য আওয়ামী লীগ সরকারের পতনের পরে সব চেয়ে তৎপর রাজনৈতিক দল হিসাবে উঠে এসেছে জামায়াতে ইসলামী।বলা হচ্ছে, ইসলামী দলগুলিকে এক মঞ্চে শামিল করে তারা বাংলাদেশে শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে আন্দোলন শুরু করতে চলেছে।এ জন্য বিবদমান ইসলামি দলগুলিকে নিয়ে আলাদা আলাদা করে সভা করে তাদের সমর্থন আদায় করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান।









