গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk নেতানিয়াহুকে সরাতে একাট্টা ইসরায়েলের বিরোধীরা

    নেতানিয়াহুকে সরাতে একাট্টা ইসরায়েলের বিরোধীরা

    0
    102
    Israels opponents are the only ones to oust Netanyahu 1
    Israels opponents are the only ones to oust Netanyahu 1

    ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

     

     অভিযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় চালানো হচ্ছে এই বর্বরতা। গত প্রায় এক বছরে নিহতের সংখ্যা ৪০ হাজারের বেশি। যার মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। এদিকে গাজায় নেতানিয়াহু সরকারের নির্দেশে চালানো এমন বর্বরতাকে এখন আর সমর্থন করতে পারছে না ইসরায়েলের বিরোধীদলগুলোও।যার প্রেক্ষিতে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সম্মত হয়েছেন দলগুলোর নেতারা।এই অবস্থায় গাজা যুদ্ধের জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অপসারণের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলোর নেতাদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটদের চেয়ারম্যান ইয়ার গোলান। গোলান সোশ্যাল মিডিয়ায়,এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলেছেন,বিরোধী দলে থাকা সমস্ত বন্ধুদের কাছে একটি স্পষ্ট আহ্বান জানাতে এসেছেন,আসুন একটি নতুন পথে যাত্রা করি। ইসরাইল একটি জরুরি অবস্থার মধ্যে রয়েছে। রাজনৈতিক, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংবিধানিকভাবে ভেঙে পড়ছে। চারপাশে সবকিছু ভেঙ্গে পড়ছে। আমাদের অবশ্যই সমন্বিত, নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে।গোলানের বিবৃতি এবং বার্তার প্রতিক্রিয়ায়, ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এক্সে লিখেছেন, দেশকে ধ্বংসকারী বিপর্যয়কর সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা পর্দার সামনে এবং পিছনে বিরোধী দলের সকল অংশের সাথে কাজ চালিয়ে যাব।