গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata জতুগৃহ গুদাম পরিদর্শন রাজ্যপালের, দুর্ঘটনার আকস্মিকতায় প্রশ্ন

    জতুগৃহ গুদাম পরিদর্শন রাজ্যপালের, দুর্ঘটনার আকস্মিকতায় প্রশ্ন

    0
    53
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জতুগৃহ গুদাম পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর প্রশ্ন কোনও দুর্ঘটনাই আকস্মিক হতে পারে না। ওই এলাকায় ১৬৩ ধারা আগেই কার্যকর করেছে প্রশাসন।
    তারমধ্যেই শুক্রবার সকালে সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। তিনি বলেছেন কোনও দুর্ঘটনাই আকস্মিক হতে পারে না। প্রতিটি ঘটনার পিছনেই কোনও না কোনও কারণ থাকে। তাঁর বক্তব্য প্রশাসনকে আরও বেশি সতর্ক এবং দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে জনবহুল এবং সর্বজনিক জায়গাগুলোয়। এই ধরণের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়াই সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। রাজ্যপাল স্পষ্ট করেছেন এই ধরণের জায়গায় নিয়মিত ফায়ার অডিট করা এখন আর বিকল্প নয়, অনিবার্য।
    রাজ্যপাল মনে করেন শুধু ঘটনা ঘটার পর দায় ঠেলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে লাভ হবে না, এই পরিস্থিতিতে প্রশাসনের উচিত বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।