
আরব দুনিয়ার যুদ্ধের আবহ আরও ঘনীভূত হচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ফোনে কথা বলেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র সঙ্গে।
পশ্চিম এশিয়ার সংঘাত কীভাবে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহকে নাড়িয়ে দিচ্ছে- সেই বিষয়েই বিস্তারিত আলোচনা হয় দুই দেশের মধ্যে।
জ্বালানি নিরাপত্তা নিয়ে ভারত–আমেরিকা আলোচনা এক্স্য হ্যান্ডেলে পোস্ট করে এস জয়শঙ্কর জানিয়েছেন, পশ্চিম এশিয়ার চলতি যুদ্ধ ও তার অর্থনৈতিক প্রভাব নিয়ে কথা হয়েছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাজারে তার ঝুঁকি নিয়েই গুরুত্ব দিয়ে আলোচনা হয়।পরিস্থিতি এতটাই জটিল যে ভারত সহ একাধিক দেশ সম্ভাব্য তেল–সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তৎপরতা বাড়িয়েছে।









