গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International কলোম্বিয়ায় ভাঙল যুদ্ধবিমান, মৃত ৬৬

    কলোম্বিয়ায় ভাঙল যুদ্ধবিমান, মৃত ৬৬

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ওড়ার কিছুক্ষণের মধ্যেই কলোম্বিয়ায় ১২৫ জনকে নিয়ে ভেঙে পড়েছে একটি সামরিক বিমান। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬৬ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
    ভেঙে পড়ার মুহূর্তেই মধ্যেই আগুন ধরে যায়। জানা গিয়েছে, সোমবার পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে সেনাদের নিয়ে রওনা দেয় সি-১৩০ হারকিউলিস বিমানটি। ওই বিমানে সেনাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে বিমান। পেরু সীমান্তের নিকটবর্তী এলাকায় একটি জঙ্গলে বিমানটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা।
    তারপর দেখা যায়, একটি বিমান ভেঙে পড়েছে জঙ্গলে। তারপরই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এদিক-ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ। বিমানের ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ায় উদ্ধারকাজ বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬৬ জনের দেহ উদ্ধার হয়েছে। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।