
হার স্বীকার করেও লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ওয়াশিংটন ডিসির হোয়ার্ড বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন কমলা হ্যারিস।
পাশাপাশি ১৫ মিনিটের ভাষণে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তর নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। ডেমোক্র্যাট সমর্থকদের উৎসাহ জুগিয়ে তিনি বলেছেন, স্বাধীনতা, সুবিধা, জন সাধারণের জন্য লড়াই চালিয়ে যাবেন। ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তর নিয়ে খোঁচা দিয়ে বলেছেন, ডেমোক্র্যাট পার্টি ক্ষমতা হস্তান্তর করার ক্ষেত্রে ট্রাম্পকে সাহায্য করবে। শান্তিপূর্ণ ভাবেই এই হস্তান্তরের প্রক্রিয়া হবে। নাম না করলেও অনেকেই মনে করছেন ২০২০ সালে ক্যাপিটল হিলে হামলার ঘটনা নিয়ে ট্রাম্পকে নিশানা করেছেন তিনি।
নির্বাচনের এমন ফল আশা করেননি তিনি। তবে যারা তাঁকে সমর্থন জানিয়েছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন কমলা।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া









