গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata হাসপাতালে সিসিটিভিতে কাটমানি তৃণমূলের : শুভেন্দু 

    হাসপাতালে সিসিটিভিতে কাটমানি তৃণমূলের : শুভেন্দু 

    0
    131
    রাজ্যের সব হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর জন্য যে সিসিটিভি বসানোর কাজ চলছে। এই কাজের নাম করেই তৃণমূল সরকার টাকা তুলছে বলে এক্স পোস্টে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
    শুভেন্দু দাবি করেছেন, হাসপাতালগুলিতে যত সংখ্যার সিসিটিভি লাগানো হবে তার থেকে অনেক বেশি টাকা তোলা হচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৫টি সিসিটিভি লাগানোর কথা, আর মোট টাকার কথা বলা হয়েছে ৩ কোটি ২২ লক্ষ ৫২ হাজার ৯২৩। অর্থাৎ ইউনিট প্রতি খরচ ১ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ হাসপাতালে মাত্র ৫০টি সিসিটিভি লাগাতে হবে।
    তবে তার জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৯৮ হাজার ৭৩৯ টাকা। ইউনিট প্রতি খরচ ৩ লক্ষ ৫১ হাজার ৯৭৪। গোটা ঘটনাকে অত্যাশ্চর্য, অভাবনীয় বলার পাশাপাশি লজ্জাজনকও বলেছেন শুভেন্দু অধিকারী।
    ছবি  সৌজন্যে : এক্স