গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata খেলতে গিয়ে কেষ্টপুরে খালে তলিয়ে গেল শিশু

    খেলতে গিয়ে কেষ্টপুরে খালে তলিয়ে গেল শিশু

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    খেলতে গিয়ে কেষ্টপুর খালে পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
    জানা গিয়েছে নিউটাউনের চণ্ডীবেড়িয়া তারুলিয়া ফাস্ট লেন এলাকায় বছর পাঁচের ঋতু কোনারের সঙ্গে চার বছরের প্রিয়াংশু কুমার বাড়ির সামনে খেলছিল। হঠাৎ করেই বাড়ির পাশে বাগজোলা খালে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে প্রিয়াংশুকে উদ্ধার করলেও তলিয়ে যায় ঋতু। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয় শিশুটিকে। স্থানীয়দের অভিযোগ খালের পাশে রেলিং দেওয়ার কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।
    প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।