গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ধনখড়কে করা অপমান ভুলেছেন খাড়গে, পাল্টা রিজিজু

    ধনখড়কে করা অপমান ভুলেছেন খাড়গে, পাল্টা রিজিজু

    0
    46
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-র সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং আকস্মিক পদত্যাগের জেরে তাঁর বিদায়কালে সংবর্ধনা জানানোর সুযোগ হয়নি।
    এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। যাই হোক, সমগ্র বিরোধী দলের পক্ষ থেকে তাঁর সুস্থ জীবন কামনা করেছেন খাড়গে। এরপরই পাল্টা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে-র প্রশ্নের জবাবে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, তিনি কেবল সংসদকে মনে করিয়ে দিতে চান যে প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং প্রাক্তন চেয়ারম্যানকে অপমান করার জন্য যে ভাষা ব্যবহার করেছিলেন তা ভুলে গেছেন মল্লিকার্জুন খাড়গে।
    প্রাক্তন চেয়ারম্যান সম্পর্কে তিনি যে অভদ্র শব্দ ব্যবহার করেছিলেন। তিনি যে অপসারণ প্রস্তাবটি পরিবেশন করেছিলেন, তার একটি কপি কাছে এখনও আছে। উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎ ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। তাঁর পদত্যাগে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। নানা বিতর্কও দানা বাঁধে।