
পরিচালক কিরণ রাও,বছরশেষে হাসপাতালে ভর্তি ছিলেন।সেই সময়ে হাসপাতালের পরিচয়পত্রে প্রাক্তন স্বামী আমির খানের নাম ও পদবি ব্যবহার করা নিয়ে বিস্তর বিতর্ক হয়।
ফের অসুস্থ কিরণ। এ বার বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছবি দিয়েছেন কিরণ। অসুস্থ সময়ে সঙ্গী তাঁর বিড়াল।সোশ্যাল মিডিয়ায় বিছানায় শয্যাশায়ী ছবি দিয়ে কিরণ জানিয়েছেন, এ বার তাঁর চিকুনগুনিয়া হয়েছে। যদিও এই সময় বাড়িতে একা রয়েছেন কিরণ।ছবিতে পায়ের কাছে একগুচ্ছ বই রাখা। কিন্তু বিছানা ছেড়ে উঠে বই পড়ার মতো শক্তি নেই। কিরণ জানিয়েছেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে তিনি বই পড়বেন। ছেলে আজ়াদ মুসৌরির বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করে।আমিরর সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কিরণের। একসঙ্গেই যান যে কোনও অনুষ্ঠানে।এমনকি, আমিরের বাড়ির কাছেই থাকেন কিরণ। এই অসময়ে আমির কতটা খেয়াল রাখছেন প্রাক্তন স্ত্রীর, সেটা খোলসা করেননি কিরণ।উল্লেখ্য,গত বছর অ্যাপেন্ডিক্স অপারশেন হয় তাঁর।
তার পরই বেশ কিছু দিন অ্যার্লাজির কারণে হাসপাতালে ভর্তি ছিলেন কিরণ রাও। এ বার ফের বিছানায় পরিচালক।









