গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment পুজোয় কৌশানীর ‘সিঙ্গল লাইফ’ 

    পুজোয় কৌশানীর ‘সিঙ্গল লাইফ’ 

    0
    164
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    এই পুজোয় নাকি সিঙ্গল অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়,হঠাৎ এই খবর চাউর হতেই টলিপাড়ায় হৈ চৈ পড়ে গিয়েছে। অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে যে কৌশানী সম্পর্কে রয়েছেন তা তো সবারই জানা।

    তা সত্ত্বেও কেন এই পুজোয় সিঙ্গল অভিনেত্রী? আসলে কৌশানী মুখোপাধ্যায় সিঙ্গল নন। বনির সঙ্গে তাঁর সম্পর্ক এক্কেবারে মজবুত রয়েছে। তবে এই পুজোয় একটি পুজোর গানে দেখা যাবে কৌশানীকে। আর সেই পুজোর গানের নামই হল,সিঙ্গল লাইফ। আর তা নিয়েই শুরু হয়েছে উন্মাদনা। কারণ পুজো মানে নতুন জামা, আড্ডা, খাওয়াদাওয়া, হুল্লোড় আর পুজোর গান। সেইরকমই এক পুজোর গান নিয়ে এবার আসছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে।পুরোপুরি অন্য স্বাদের এই গান পুজোয় উপহার পাবেন দর্শক-শ্রোতারা।গানটির পরিচালনার দ্বায়িত্বে করণ আরিয়ান।জানা যাচ্ছে,ইতিমধ্যেই শেষ হয়েছে এই গানের রেকর্ডিং। চলতি মাসেই শুরু হবে এই গানের শ্যুটিং। তবে এখানেই চমকের শেষ নয়। শোনা যাচ্ছে পুজোর এই গানের ক্রিয়েটিভ ডিরেকটর হিসাবে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ।

    অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় তাঁর নতুন এই কাজ নিয়ে বলেছেন,পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই সিঙ্গল লাইফ। এই গান দর্শকদের মন কেড়ে নেবে বলেই আশা রাখছেন।