গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ‘মান্থা’ আশঙ্কায় ওড়িশা উপকূল থেকে সরানো হচ্ছে স্থানীয়দের

    ‘মান্থা’ আশঙ্কায় ওড়িশা উপকূল থেকে সরানো হচ্ছে স্থানীয়দের

    0
    134
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ঘূর্ণিঝড় মাস্থা আছড়ে পড়ার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওড়িশা উপকূল থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। নিরাপদ জায়গায় স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
    চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্র লাগোয়া ওড়িশা উপকূল এলাকায়। লাল সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশের ৯ জেলায়। সোমবার থেকে বুধবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মান্থা আছড়ে পড়লে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে অন্ধ্র ও ওড়িশায়। তাই এই ২ রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
    উপকূলবর্তী এলাকার পাশাপাশি রাজ্যের বেশিরভাগ জায়গায় বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের মধ্যেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ায় আছড়ে পড়তে চলেছে মান্থা।