গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National জয়ললিতার বাড়িতে তালা

    জয়ললিতার বাড়িতে তালা

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাকি পড়েছে দেড় কোটি টাকার সম্পত্তি কর,সেই কারণে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রাসাদোপম বাংলোয় তালা ঝোলাল হায়দরাবাদ পৌরসভা। জানা গিয়েছে, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পৌর কর বাকি পড়ায় তা দেড় কোটিতে পৌঁছে যায়।

    গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের ,জিএইচএমসি আধিকারিকরা জানিয়েছেন, গত কয়েক বছরে বারবার নোটিস দেওয়া হলেও প্রয়াত মুখ্যমন্ত্রীর সম্পত্তির দেখভাল করা ব্যক্তিরা উপযুক্ত ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার কর মেটানোর সময় অতিক্রান্ত হওয়ার পরেই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর হায়দরাবাদের প্রসাদে তালা ঝোলায় পৌর কর্তৃপক্ষ। আধিকারিকদের বক্তব্য, ২০১৭ সালের পর থেকেই কর মেটানো হয়নি।এর আগে ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত নোটিস পাঠানো হয়।

    জানা গিয়েছে, বাড়িটিকে এক সময় আর্থিক তছরুপে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে লিজ দেওয়া হয়েছিল।পৌর আধিকারিকদের বক্তব্য, ওই সময় থেকেই কর বাকি পড়ে। জিএইচএমসি কমিশনার আরভি কার্নান বলেছেন, হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন সমস্ত প্রধান সম্পত্তি কর খেলাপকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ৩১ মার্চের মধ্যে যাবতীয় অভিযান চালানো হয়। সেই সূত্রেই জয়ললিতার বাংলোয় তালা পড়ল।