গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ২০২৫ সালের বিশ্বের সেরা শহর লন্ডন

    ২০২৫ সালের বিশ্বের সেরা শহর লন্ডন

    0
    124
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিশ্বজুড়ে বসবাস, কাজ এবং ভ্রমণের জন্য সেরা শহরগুলির তালিকায় টানা ১১তম বারের মতো শীর্ষস্থান দখল করেছে ব্রিটেনের রাজধানী লন্ডন।

    ২০২৫-২৬ সালের বার্ষিক ওয়ার্ল্ডস বেস্ট সিটিস রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। ইউরোপীয় শহরগুলির দাপটের মধ্যেই এই বছর মাত্র দুটি এশীয় শহর সেরা তালিকায় ১০ নম্বরের মধ্যে আছে। সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে মার্কিন আমেরিকার চিরন্তন হৃদস্পন্দন নামে পরিচিত নিউইয়র্ক, এরপর তৃতীয় স্থানে রয়েছে প্রেমের শহর প্যারিস।

    তালিকার প্রথম দশে এশিয়ার শহরগুলির মধ্যে চতুর্থ স্থানে আছে টোকিও এবং ষষ্ঠ স্থানে রয়েছে সিঙ্গাপুর। এছাড়াও সেরা দশের বাকি শহরগুলি হলো মাদ্রিদ পঞ্চম, রোম সপ্তম, দুবাই অষ্টম, বার্লিন নবম এবং বার্সেলোনা দশম। দুবাই পশ্চিম এশিয়ার মধ্যে সেরা স্থান ধরে রেখেছে। এই বছর মোট ২৭০টিরও বেশি শহরের ওপর সমীক্ষা চালানো হয়, যাদের জনসংখ্যা ১০ লক্ষের বেশি।