গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রে গ্রেফতার আরও ৯ বাংলাদেশি, ডিসেম্বরে ৪৩

    মহারাষ্ট্রে গ্রেফতার আরও ৯ বাংলাদেশি, ডিসেম্বরে ৪৩

    0
    150
    ভারতে অনুপ্রবেশের অভিযোগে মহারাষ্ট্রে আরও ন’জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ডিসেম্বর মাসে ৪৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশের এটিএস।
    এই বিষয়ে ১৯টি পৃথক মামলা দায়ের হয়েছে। অবৈধ অভিবাসীদের খুঁজে বার করতে সম্প্রতি মুম্বই, ঠাণে, নাসিক-সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়েছে পুলিশ।পুলিশ জানিয়েছে, গত চার দিন ধরে মুম্বই, ছত্রপতি শম্ভাজিনগর, নাসিক এবং নান্দেডে অভিযান চালানো হয়েছে। ওই অভিযানেই ৯ জন বাংলাদেশি ধরা পড়েন। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। ভারতে থাকার মতো কোনও বৈধ নথি দেখাতে না পারার কারণে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা জাল নথির সাহায্যে আধার কার্ড তৈরি করিয়েছিলেন বলে অভিযোগ।মহারাষ্ট্রের মতো দিল্লিতেও সম্প্রতি একাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী ধরা পড়েছেন।
    দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অবৈধ অভিবাসী সন্দেহে আটক হওয়া ২৫ জনেরও বেশি বাংলাদেশিকে সে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।