
অবসরের দিনে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে-র হাতে দায়িত্ব তুলে দিয়েছেন রাজীব কুমার। শনিবার দুপুরে ভবানীভবনে পীযূষ পাণ্ডেকে চার্জ হ্যান্ডওভার করেছেন তিনি।
দায়িত্ব নিয়ে পীযূষ পাণ্ডে বলেছেন তিনি এবং তাঁর সহকর্মীরা টিম হিসেবে কাজ করবেন। সাধারণ মানুষের পাশে থাকবেন। প্রসঙ্গত শনিবারই ছিল রাজীব কুমারের ডিজিপি পদে অবসরের দিন। এর আগে লালবাজারে গিয়ে মনোজ ভর্মার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
অন্যদিকে কলকাতার সিপি থেকে ডিরেক্টর সিকিউরিটি হয়েছেন মনোজ ভর্মা। ১৯৯৬ ব্যাচের আইপিএস সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল পদে ছিলেন। তারও আগে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, ডিসি সাউথ-র মত পদ সামলেছেন।








