গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports এমবাপে-রুডিগারকে শাস্তি ভোগ করতেই হচ্ছে

    এমবাপে-রুডিগারকে শাস্তি ভোগ করতেই হচ্ছে

    0
    157
    ছবি সৌজন্যে : এক্স

    চার মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অসদাচারণের জন্য যে শাস্তি পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়, তার বিরুদ্ধে আপিল করে লাভ হয়নি।কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার ও দানি সেবাইয়োসকে দেওয়া জরিমানার শাস্তি বহাল রেখেছে উয়েফার আপিল বিভাগ।ঘটনাটি ১২ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় আতলেতিকো মাদ্রিদ-রেয়াল মাদ্রিদ ম্যাচে।

    ওয়ান্দা মেত্রেপলিতানোয় ঘটনাবহুল টাইব্রেকারে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর আতলেতিকোর সমর্থকদের সামনে উদযাপনে বাঁধভাঙা উদযাপন শুরু করেন রেয়ালের খেলোয়াড়রা, যা উয়েফার আইনে আপত্তিকর।ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দলটির কয়েকজন খেলোয়াড় নেচে এবং প্রতিপক্ষের সমর্থকদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করছিলেন। এ সময় গ্যালারি থেকে বিভিন্ন জিনিস ছুড়ে প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন স্বাগতিক সমর্থকরা।

    পরে এপ্রিলের শুরুতে ওই ঘটনার জন্য রুডিগারকে ৪০ হাজার ইউরো, এমবাপেকে ৩০ হাজার ইউরো ও সেবাইয়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়। শাস্তি বাতিলের জন্য আবেদন করেছিল রিয়াল মাদ্রিদ। তবে শাস্তি বাতিলের কোনো যথার্থ ভিত্তি না থাকায়, ক্লাবটির আবেদন খারিজ করে দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়স্তা সংস্থাটি।