গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ইরানে ভারতীয়দের সতর্ক করে বার্তা দিল্লির

    ইরানে ভারতীয়দের সতর্ক করে বার্তা দিল্লির

    0
    54
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    গণবিক্ষোভে উত্তাল ইরানের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, এমনই জানিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী।পাশাপাশি ইরানে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলেছেন তিনি।

    ইরানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিস্রী। তবে ইরানের পরিস্থিতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, তেহরানের পাল্টা হুঁশিয়ারি নিয়ে কোনও মন্তব্য করেনি নরেন্দ্র মোদী সরকার।সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশসচিবকে ইরান এবং গ্রিনল্যান্ডের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের জবাবে মিস্রী জানিয়েছেন, দু’ দেশের পরিস্থিতি এবং রাষ্ট্রনেতাদের আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারবেন না। তবে অবশ্যই ইরানের পরিস্থিতির উপর ভারত নজর রাখছে বলে জানিয়েছেন বিক্রম মিস্রী। বিদেশসচিবের কথায়, ইরানে অনেক ভারতীয় থাকেন, পড়ুয়ারা পড়াশোনার জন্য গিয়েছেন।ইরানে আমাদের দূতাবাস সেখানে থাকা প্রবাসী ভারতীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। সকলে ঠিকঠাক রয়েছেন। এখনও পর্যন্ত তাঁরা কোনও সমস্যার সম্মুখীন হননি।

    ইরানের থাকা ভারতীয়দের উদ্দেশে মিস্রীর পরামর্শ, অযথা বাইরে বার হবেন না। কোনও অশান্তি থেকে দূরে থাকুন।