
এবার থেকে এসির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে। এর বাইরে আর ঠান্ডা গরম করা যাবে না।
খুব শীঘ্রই দেশে চালু হতে পারে এই নতুন নিয়ম, জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খাট্টার। এই নিয়ম কেবল বাড়িঘর বা অফিসেই নয়, গাড়ির এসি-র ক্ষেত্রেও বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ অপচয় কমবে, একই সঙ্গে বিদ্যুৎ বিলও হ্রাস পাবে।
সরকার জানিয়েছে, এই নিয়ম দেশের সমস্ত রাজ্যে এবং সব ধরণের আবাসিক, বাণিজ্যিক এবং পরিবহণ ব্যবস্থায় প্রযোজ্য হবে। অর্থাৎ বাস, ট্রেন, প্রাইভেট গাড়ি-সব ক্ষেত্রেই এসি ব্যবহারে এই সীমা মানতে হবে।







