
বগটুইয়ে যা হয়েছে সেটা শুধু ঘটনা নয়, মানবতার কলঙ্ক। বীরভূমের সিউড়ির সভা থেকে সর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন তৃণমূল জমানায় বগটুইয়ে নৃশংস ঘটনা ঘটেছিল। বগটুইয়ের ঘটনা জঙ্গলরাজের প্রমাণ। এর আগে আসানসোলের সভা থেকে মালদাকাণ্ড নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল এখন পুরোপুরি ঘাবড়ে গিয়েছে। মালদায় ঘাবড়ে গিয়ে বিরাট ভুল করে ফেলেছে। আর এই ঘটনাই ওদের মহাজঙ্গলরাজের কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়াবে। কেন্দ্রীয় বাহিনীকে তৃণমলের আক্রমণেরও জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন তৃণমূল এতই ভয় পেয়ে গিয়েছে যে দেশের সুরক্ষা বাহিনীকেও গালি দিচ্ছে।
প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে আর জি করের প্রসঙ্গও। আশ্বস্ত করে বলেছেন ভয় নয়, ভরসা এর জবাব বাংলার দেশভক্ত মানুষ ব্যালটেই দিয়ে দেবে।









