গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আগরায় এনকাউন্টারে হত খুনের আসামি!

    আগরায় এনকাউন্টারে হত খুনের আসামি!

    0
    37
    ছবি সৌজন্যে : এক্স

    পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে এবং তা থেকে গুলি চালিয়ে পালানোর চেষ্টা! উত্তরপ্রদেশের আগরায় খুনে অভিযুক্ত ব্যক্তিকে এনকাউন্টারে ঘায়েল করেছে পুলিশ!

    পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্তের। এই ঘটনায় আরও দুই অভিযুক্ত পালানোর সময় পুলিশের গুলিতে জখম হয়েছেন। তবে এই দু’টি এনকাউন্টার অন্যত্র হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি উত্তরপ্রদেশের ট্রান্স যমুনা থানা এলাকার একটি হোটেলে রাজ চৌহান নামের এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে আরবাজ মনসুরি নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে নিয়ে খুনে ব্যবহৃত দেশি পিস্তল উদ্ধার করতে যাচ্ছিল পুলিশ। সেই সময় আরবাজ পুলিশের এক সাব ইনস্পেক্টরের বন্দুক ছিনিয়ে গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশ। আরবাজের বুকে এবং পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আরবাজ়কে মৃত বলে ঘোষণা করেন।

    আরবাজের ছোড়া গুলিতে আহত হয়েছেন সাব-ইনস্পেক্টর ঋষি এবং কনস্টেবল মনোজ কুমার। এক পুলিশকর্মীর বুলেটরোধী জ্যাকেটে গুলি লেগেছে।