
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে। দুই দেশের রাষ্ট্রপ্রধানই পারস্পরিক সহযোগিতা ও দু’দেশের মধ্যে কৌশলগত বন্ধন’কে আরও দৃঢ় করার অঙ্গীকার করেছেন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশের স্বার্থ জড়িয়ে আছে এমন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দুই নেতার আলোচনায় উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়। বিভিন্ন প্রতিকূলতার মোকাবিলা করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলেছেন তাঁরা।
বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষার পাশাপাশি কৃষি, জ্বালানি, স্বাস্থ্য ও দুই দেশের জনগণের মধ্যে সমস্ত ক্ষেত্রে অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে লুলা ও নরেন্দ্র মোদীর। ব্রাজিলের প্রেসিডেন্টকে খুব শীঘ্রই ভারতে আমন্ত্রণ জানাতে চান প্রধানমন্ত্রী।









