গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে নওশাদ সহ ৯৫ জনকে জামিন

    ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে নওশাদ সহ ৯৫ জনকে জামিন

    0
    229
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ওয়াকফ-এসআইআর-র প্রতিবাদে বুধবার ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতির পর গ্রেফতার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ ৯৫ জনকে জামিন দিয়েছে আদালত।

    এঁদের বিরুদ্ধে পলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারা দেওয়া হয়। যদিও বিচারক ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে কোনও শর্ত ছাড়াই মুক্তি দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে নওশাদদের তোলা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আদালতের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মী সমর্থকরা। জেলাতেও বিক্ষোভ চলে। নওশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। নওশাদদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামিম বলেছেন ধৃতদের মধ্যে অনেকেই সরকারি কর্মী, শিক্ষক, আইনজীবী রয়েছেন।

    ডব্লউবিএসইডিসিএলের ইঞ্জিনিয়ারও রয়েছে। জামিন পেয়ে নওশাদ বলেছেন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এভাবে তাঁদের আটকে রাখা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১০ নভেম্বর।