গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology পছন্দ-অপছন্দ বুঝতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

    পছন্দ-অপছন্দ বুঝতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

    0
    152

    মেটা সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন এআই অ্যাসিস্ট্যান্স চালু করেছে, যেখানে ইউজারের পছন্দ, অপছন্দ এবং প্রয়োজন অনুযায়ী পরিষেবাগুলোকে আরও কাস্টমাইজ করা হয়েছে। এই ফিচার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইউজারের সঙ্গে গভীর সংযোগ স্থাপন এবং তাদের ব্যক্তিগত চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা পালন করে।

    রিপোর্ট অনুসারে, মেটার এআই এখন ইউজারের ব্যক্তিগত তথ্যও মনে রাখতে পারবে। যেমন, ইউজারের জন্মদিন, প্রিয় খাবার, অ্যালার্জি সম্পর্কিত তথ্য, প্রিয় লেখক ইত্যাদি বিভিন্ন বিষয় এআই-এর মেমোরিতে সংরক্ষণ করা সম্ভব হবে।এর ফলে, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও স্বতঃস্ফূর্তভাবে ইউজারের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে। তবে এই ফিচার সম্পূর্ণরূপে ইউজারের নিয়ন্ত্রণে থাকবে। ইউজার ইচ্ছেমতো এসব তথ্য মুছে দিতে পারবেন কিংবা প্রয়োজন অনুযায়ী আপডেট বেছে নিতে পারবেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপে নতুন এআই চ্যাটবট ফিচারও অ্যাড করা হয়েছে। প্রতিষ্ঠানটি এই চ্যাটবটে আরও আকর্ষণীয় ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে। গত মাসেই মেটা এআইতে ভয়েস মোড ফিচার অ্যাড হওয়ার খবর পাওয়া গেছে, যা ইউজারের ইনপুট থেকে আরও বিস্তারিত অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম।এআই ইউজারের প্রতিদিনের কথাবার্তা এবং প্রতিক্রিয়া বিশ্লেষণ করে তাদের পছন্দের তথ্য, সংবাদ, ভিডিও বা ছবি কী ধরনের হতে পারে তা অনুমান করতে পারে।যেমন, কারো কথোপকথনের ধরন, প্রতিক্রিয়া এবং প্রিয় কনটেন্টের ওপর ভিত্তি করে তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে আরও বিশদভাবে জানতে পারে। এর পাশাপাশি, মেটা এআই কন্টেক্সট বুঝে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া বিশ্লেষণ করে সময়ের সাথে আরও কার্যকরভাবে নির্ধারণ করতে পারে ইউজার কোন ধরনের তথ্য বা সাহায্য চান।

    এমনকি ইউজারদের গোপনীয়তার বিষয়ে সর্বোচ্চ সুরক্ষা প্রদান নিশ্চিত করা হয়েছে এবং এ সংক্রান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণও ইউজারের হাতে। ফলে, তারা চাইলেই তাদের ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে বা কাস্টমাইজেশন সীমাবদ্ধ করতে পারবেন।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক