গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk নতুন জেলেও টিভির সুবিধা অভিনেতা দর্শনের 

    নতুন জেলেও টিভির সুবিধা অভিনেতা দর্শনের 

    0
    162
    ভিআইপি পরিষেবা বিতর্কে বদলেছিল কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপার জেলের ঠিকানা, তবে নতুন সংশোধনাগারেও মিলেছে টিভি দেখার সুযোগ। সূত্রের খবর, জেলের মধ্যে তাঁর জন্য একটি ৩২ ইঞ্চির টেভি বসানোর ব্যবস্থা করছেন জেল কর্তৃপক্ষ।
    গত সপ্তাহেই জেল কর্তৃপক্ষের কাছে টিভি দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন দক্ষিণী অভিনেতা। দর্শনের বক্তব্য ছিল, তিনি নিজের বিরুদ্ধে ওঠা খুনের মামলায় চার্জশিট সংক্রান্ত খবরে চোখ রাখতে চান। পাশাপাশি বিশ্বের কোথায় কী হচ্ছে, সে বিষয়েও নজর রাখতে চান।যদিও সূত্রের খবর, সংশোধনাগারের বিধি মেনেই টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। অভিনেতার অনুরোধের পর কিছুটা দেরি হওয়ার কারণ, টেলিভিশনটিকে মেরামত করতে হয়েছিল। এক অটোচালককে খুনের মামলায় বর্তমানে জেলবন্দি রয়েছেন দর্শন। প্রথমে তাঁকে বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহার জেলে রাখা হলেও, পরে তাঁকে স্থানান্তর করা হয় বল্লারি জেলে।