গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ করে খুন!

    নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ করে খুন!

    0
    194
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মায়ের বকুনি খেয়ে বাড়িছাড়া নিউটাউনে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

    নাবালিকা খুনে পকসো ধারা যুক্ত করেছে পুলিশ। এই ঘটনায় কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। মায়ের বকুনি খেয়ে বৃহস্পতিবার রাতে ঘর থেকে বেরিয়েছিল স্কুলছাত্রী, শুক্রবার তাঁরই দেহ মিলল নিউটাউনের ঝোঁপে। জানা গিয়েছে মায়ের বকা খেয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই স্কুল ছাত্রী। একটি চিঠি লিখে বাড়ি ছাড়ে ওই স্কুল ছাত্রী। অনেকক্ষণ বাড়ি না ফেরায় খোজ শুরু করে পরিবারের লোকজন। এরপর থানায় মিসিং ডায়েরি করে পরিবার। এরপর শুক্রবার সকালে নিউটাউনের লোহাব্রিজের কাছে বেড়া দিয়ে ঘেরা আগাছা ভর্তি ঝোঁপে ওই ছাত্রীর দেহ মেলে। তরুণীর নিম্নাঙ্গে পরনে কিছু ছিল না। পাশেই পড়েছিল প্যান্ড। তরুণীর উর্ধ্বাঙ্গে ছিল হুডি। দেহের পাশে কমলালেবুর আধ খাওয়া অংশ মেলে। সেগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। লোহা ব্রিজের কাছে যে রাস্তার পাশে ঝোঁপের মধ্যে দেহ মেলে সেই জায়গাটি রাতের দিকে শুনশান হয়েয় যায়। তবে ঘটনাস্থলের কিছ দূরে লোহার ব্রিজ এলাকা মার্কেট রয়েছে। সেখান থেকে নজর এড়িয়ে কিভাবে নাবালিকা ওই জায়গায় পৌঁছল বা তার দেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিসি নিউটাউন মানব সিংলা।

    পুলিশের অনুমান মেয়েটিকে খুন করা হয়েছে। তবে কোনও শারীরিক নির্যাতন হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। খুনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের।