গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National রানা’র কণ্ঠস্বর ও হাতের লেখার নমুনা পাবে এনআইএ

    রানা’র কণ্ঠস্বর ও হাতের লেখার নমুনা পাবে এনআইএ

    0
    83
    ছবি সৌজন্যে : এক্স
    ২৬/১১ মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর রানার কণ্ঠস্বর এবং হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য এনআইএ অনুমতি দিয়েছে দিল্লি আদালত। এনআইএ বিশেষ বিচারক চন্দর জিৎ সিং, ২৮ এপ্রিল শুনানির পর ১২ দিনের জন্য আবার রানাকে এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
    সেই বিচারকই সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ২৬/১১-এর মূল ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির ঘনিষ্ঠ সহযোগী, মার্কিন নাগরিক, রানাকে ৪ এপ্রিল মার্কিন সুপ্রিম কোর্ট ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে তার পুনর্বিবেচনার আবেদন খারিজ করার পর ভারতে আনা হয়।