গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International রুশ ও ইরানি তেলে ভারতকে ছাড় নয়! সিদ্ধান্ত আমেরিকার

    রুশ ও ইরানি তেলে ভারতকে ছাড় নয়! সিদ্ধান্ত আমেরিকার

    0
    6
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    রাশিয়া ও ইরানের তেল কেনায় ভারতকে আর ছাড় দেওয়া হবে না। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, রুশ ও ইরানি তেলের ক্ষেত্রে জারি থাকা সাধারণ লাইসেন্স আর নবীকরণ করা হবে না।
    তাঁর কথায়, পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় রাশিয়া ও ইরানের থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের উপর চাপানো নিষেধাজ্ঞায় ছাড় দিয়েছিল আমেরিকা।১১ মার্চের আগে সমুদ্রে থাকা তেল কেনার জন্য যে ছাড় দেওয়া হয়েছিল, তা ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে। নতুন করে আর কোনও অনুমতি দেওয়া হবে না। পরে একই ধরনের আরেকটি ৩০ দিনের লাইসেন্স দেওয়া হয় ইরানের তেলের ক্ষেত্রেও।
    রুশ তেলের সেই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে ১১ এপ্রিল। আর ইরানি তেলের ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হবে ১৯ এপ্রিল।