গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সেবির প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এফআইআর নয় : বম্বে হাইকোর্ট  

    সেবির প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এফআইআর নয় : বম্বে হাইকোর্ট  

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রতারণার মামলায় এখনই এফআইআর রুজু করা যাবে না শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবি-র প্রাক্তন প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে। শেয়ার বাজারে প্রতারণা এবং নিয়ম ভাঙার অভিযোগে মাধবী এবং আরও পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর রুজুর নির্দেশ দিয়েছিল মুম্বইয়ের বিশেষ দুর্নীতি বিরোধী ব্যুরো আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় বম্বে হাইকোর্টে।

    সোমবার হাই কোর্ট মুম্বইয়ের দুর্নীতি বিরোধী ব্যুরোকে নির্দেশ দিয়েছে, নিম্ন আদালতের নির্দেশের প্রেক্ষিতে এখনই কোনও পদক্ষেপ করা যাবে না। সোমবার সকালে সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং আইনজীবী অমিত দেশাই জরুরি ভিত্তিতে বিষয়টির শুনানির জন্য আবেদন করেন হাইকোর্টের বিচারপতি শিবকুমার দিগের বেঞ্চে। তাঁরা সেবি এবং বম্বে স্টক এক্সচেঞ্জের হয়ে আদালতে উপস্থিত ছিলেন।

    দুই আইনজীবী হাই কোর্টে জানান, নিম্ন আদালত অভিযুক্ত কোনও পক্ষকে নোটিস না-পাঠিয়েই নির্দেশ দিয়েছে। তাই ওই নির্দেশ আইনত গ্রহণযোগ্য নয় বলে হাই কোর্টে দাবি করেন তাঁরা। তখন বিচারপতি জানান, মঙ্গলবার তিনি এই মামলাটি শুনবেন। তত ক্ষণ পর্যন্ত নিম্ন আদালতের নির্দেশের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করা যাবে না বলে মুম্বইয়ের দুর্নীতি বিরোধী ব্যুরোকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।