
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে রিয়ালিটি শোয়ের সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে মহিলার থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অর্ঘ্যজিৎ দত্ত নামে ওই যুবক মহিলার কাছ থেকে কয়েক দফায় ৩ লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। মধ্যমগ্রামের বাসিন্দা এক মহিলার পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তাঁর মেয়ের রিয়ালিটি শোয়ে এমনকি প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কাজের সুযোগ করিয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে দফায় দফায় টাকা নিয়েছিল অর্ঘ্যজিৎ।
মহিলার অভিযোগের ভিত্তিতে ঘোলা থেকে অর্ঘ্যজিৎকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। সল্টলেকে ভুয়ো প্রোডাকশন সংস্থার অফিস খুলে প্রতারণা চক্রটি চালাচ্ছিল অর্ঘ্যজিৎ।






