
এবার শিলিগুড়িতে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক প্রৌঢ়ার মুণ্ডহীন দেহ। পুলিশের অনুমান ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।
সূত্রে খবর, শনিবার খড়িবাড়ির ডুমুরিয়া নদীর পাশ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় ধড়হীন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহের পাশ থেকেই রক্তমাখা ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে কাটা মুণ্ডুর কোন খোঁজ মেলেনি। পুলিশের দাবি, সম্পত্তির লোভে তাঁকে খুন করতে পারে আত্মীয়রা। অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ এনে ফেলা হয়েছে নদীর পাড়ে। উল্লেখ্য, দিনকয়েক আগেই উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক ব্যক্তির আধপোড়া, নগ্ন মুণ্ডহীন দেহ উদ্ধার হয়।
সেই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্তকে জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার করেছে পুলিশ।









