গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata জেলে অসুস্থ পার্থ, নিয়ে যাওয়া হল এসএসকেএমে

    জেলে অসুস্থ পার্থ, নিয়ে যাওয়া হল এসএসকেএমে

    0
    179
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জেলের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় প্রাক্তন মন্ত্রীকে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে।
    তবে এই প্রথম নয়, এর আগেও প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়ায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কিছু সময়ের জন্য এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। এর আগে আদালতে বারবার নিজের অসুস্থতার কথা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকি জামিনের আবেদনের সময়ও তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হয়। জেল সূত্রে খবর কদিন আগেই প্যানিক অ্যাটাক হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের। জেলের মধ্যেই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২-র ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি।
    ইডির জিজ্ঞাসাবাদের অসুস্থ হয়ে পড়েছিলেন। আদালতের নির্দেশে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হয়েছিল।