
যাঁরা একসময় জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলতেন, এখন তাঁরাই কৃতিত্ব নিতে চাইছেন। শুক্রবার একটি বেসরকারি সংবাদমাধ্যমে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাৎপর্যপূর্ণভাবে, ৮ বছর আগে চালু হওয়া জিএসটি সরলীকরণের পর বুধবার নেক্সট জেনারেশন জিএসটি চালু করেছে কেন্দ্রীয় সরকার।
ইন্দিরা গান্ধীর আমলে ভারতে বিশ্বের অন্যতম সর্বোচ্চ আয়ের কর হার চালু ছিল বলে স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তুললেন, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস কেন জিএসটি কার্যকর করতে পারেনি? কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকেও কেন এই সংস্কার কার্যকর করতে পারেনি?
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ভারতে আয়করের হার ছিল বিশ্বের মধ্যে সর্বোচ্চগুলির মধ্যে একটি। অর্থমন্ত্রীর স্পষ্ট দাবি, বর্তমান সরকারের কাছে এই সংস্কার একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দেশব্যাপী একক কর ব্যবস্থার মাধ্যমে রাজস্ব প্রক্রিয়াকে সহজ করেছে।







