গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata পুলিশি অত্যাচার: এআইডিএসও-র মিছিলে ধুন্ধুমার কলেজ স্ট্রিট, মামলাও

    পুলিশি অত্যাচার: এআইডিএসও-র মিছিলে ধুন্ধুমার কলেজ স্ট্রিট, মামলাও

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব

    থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশি অত্যাচারের প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কলেজ স্ট্রিটে। এআইডিএসও-র এই অভিযান ঘিরে আগের থেকেই প্রস্তুতি ছিল পুলিশের। শ্রদ্ধানন্দ পার্ক থেকে মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছতেই ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ।

    মিছিল থেকে দাবি উঠেছে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সব কলেজ বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেই ব্যারিকেড সরিয়ে এগিয়ে যায় এআইডিএস-র কর্মীরা। ঝামেলা এড়াতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়। এরপরেই পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভকারীদের। এদিকে যাদবপুরকাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর কলেজের সামনে বিক্ষোভ দেখানোর সময় তুলে নিয়ে গিয়ে থানায় মারধরের অভিযোগে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। থানায় মোমের ছ্যাঁকা থেকে বেল্ট খুলে পেটানো। বুধবার সাংবাদিক বৈঠক করে মেদিনীপুর মহিলা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এআইডিএসও-র ছাত্রীরা। সারারাত মারধরের পর ভোররাতে ছেড়ে দেয় পুলিশ।

    অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে মামলার আবেদন করা হয়। পাশাপাশি থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিতে মামলার আবেদনও করা হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার অনুমতি দিয়েছে। সোমবার এই মামলার শুনানি রয়েছে।