গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বিকশিত ভারত গড়তে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী : অশ্বিনী

    বিকশিত ভারত গড়তে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী : অশ্বিনী

    0
    66
    ছবি সৌজন্যে : এক্স
    বিকশিত ভারত গড়তে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই মন্তব্য করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, বছর শেষে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিকশিত ভারত গড়তে সবাইকে একসঙ্গে কাজ ও এগিয়ে যেতে হবে।
    তাঁর আরও মন্তব্য, মন্ত্রিসভার বৈঠকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত গড়ে তোলার দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেশের পরিকাঠামোয় ভিত্তি মজবুত করেছেন। এই পরিকাঠামোগত অগ্রগতির সবচেয়ে বড় সুবিধাভোগী হলেন মধ্যবিত্ত। মেট্রো প্রকল্প, জাতীয় সড়ক, রেলপথ বা বন্দর যাই হোক না কেন, প্রতিটি উন্নয়ন মধ্যবিত্ত শ্রেণির জন্য উপকারী।
    এই বিষয়টি মাথায় রেখে, মন্ত্রিসভা আজ ২০ হাজার ৬৬৮ কোটি টাকার দুটি হাইওয়ে প্রকল্প অনুমোদন করেছে। যেই হাইওয়ে প্রথম প্রকল্পটি হল ছয় লেনের, অ্যাক্সেস-নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়ে যা নাসিক এবং সোলাপুরকে সংযুক্ত করবে।