গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment রেগে গেলে মাথা ঠিক থাকে না প্রিয়াঙ্কার

    রেগে গেলে মাথা ঠিক থাকে না প্রিয়াঙ্কার

    0
    151
    Priyanka's head is not right when she gets angry
    Priyanka's head is not right when she gets angry

    ১০ বছরের ছোট পপ তারকা নিক জোনাসকে বিয়ে করায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।তবে কটাক্ষকে কোনোদিনই নিজের জীবনে প্রভাব ফেলতে দেননি তিনি।

    এখন মেয়ে মালতীকে নিয়ে দারুণ সময় কাটছে তারকা দম্পতির।তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকের ছিল একাধিক সম্পর্ক।যে সম্পর্কগুলো নিয়ে চর্চা সব থেকে বেশি তা হচ্ছে,মিলি সাইরাস, সেলেনা গোমেজ ও অলিভিয়া কুলপোর সঙ্গে।যদিও একটি সম্পর্কও টেকেনি নিকের।শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে মন দিয়ে তার সঙ্গেই ঘর বাঁধেন পপ তারকা।এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন,তার বিন্দুমাত্র কোনও প্রভাব পড়েনি। অভিনেত্রীর কথায়, এইসব বিষয়ে মাথা ঘামান না, পাত্তাও দিই না।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারের পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী জানিয়েছেন,, কখনও যদি তার স্বামী বিশ্বাসঘাতকতা করেন, তখন কী করবেন তিনি।অভিনেত্রীর কথায়, তিনি রেগে গেলে খুব চিৎকার করে কথা বলেন। যদি জানতে পারেন যে তাঁর স্বামী সত্যিই বিশ্বাসঘাতকতা করেছে তাহলে প্রথমেই হয়ত তার উপর খুব চিৎকার করবেন। তারপর ঠিক কী করবেন জানেন না। রেগে গেলে মাথা ঠিক থাকে না অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার।

    শেষে প্রিয়াঙ্কা বলেছেন, যদি তাকে খুব ভালোবাসেন তবে, আরও একবার সুযোগ দেবেন। কারণ, তিনি মনে করেন, প্রতিটি মানুষের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত।

    ছবি সৌজন্যে : ফেসবুক