
আমেরিকাসহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো উপসাগরের নাম পাল্টে ,গালফ অব আমেরিকা বা আমেরিকা উপসাগর রাখার প্রস্তাবের প্রতিক্রিয়ায় এই পরামর্শ দিয়েছেন ক্লদিয়া।
এর পরেই এক সংবাদ সম্মেলনে ১৬০৭ সালের মানচিত্রের দিকে ইঙ্গিত করে মেক্সিকোর প্রেসিডেন্ট মজার ছলে বলেছেন,মেক্সিকান আমেরিকা। এটা চমৎকার শোনাচ্ছে, তাই না?শেনবাউমের আগে সংবাদ সম্মেলনে, রাজনীতিবিদ ও মেক্সিকোর প্রাক্তন সাংস্কৃতিক সচিব হোসে আলফোনসো সুয়ারেজ ডেল রিয়ালও একই মন্তব্য করেন।
হোসে আলফোনসো ব্যাখ্যা করে বলেছেন, আমস্টারডামে অবস্থিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কমিশন করা ইউরোপীয় মানচিত্রে ১৬০৭ সালে অঞ্চলটির নাম ছিল আমেরিকা মেক্সিকানা। এই নামটি স্প্যানিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি করা মেক্সিকোর আপাতজিঙ্গান সংবিধানেও উল্লেখ করা হয়েছে।









