
পুজোয় সামিল সেলিব্রিটি থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। পেশাকে দূরে সরিয়ে প্রত্যেকেই বাঙালির প্রাণের পুজোয় সামিল হয়েছেন।
জন্মদিনে কেক কেটে অষ্টমীতে হাজরা পার্কের পুজোয় সামিল হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত এই পুজো। প্রত্যেক বছরের মত এবারও সেই পুজোয় সামিল হয়েছেন প্রসেনজিৎ। নিজের পাড়া বেহালায় বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোমণ্ডপে সস্ত্রীক হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে মহাষ্টমীর অঞ্জলি দিয়েছেন ডোনা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিকে এন্টালির ১৪ পল্লি উদয়ন সংঘের সামিল হয়েছিলেন ঋতুপর্ণা ঘোষ। দেবী দুর্গার কাছে প্রার্থনার পাশাপাশি পুজো মণ্ডপে ঢাকও বাজিয়েছেন।






