গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International গাজা যুদ্ধে বন্ধে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেফতার ৫০০

    গাজা যুদ্ধে বন্ধে ইউরোপ জুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেফতার ৫০০

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। ব্রিটেন, ইতালি, স্পেন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা।
    শুধুমাত্র লন্ডনেই প্রায় ৫০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্যালেস্টাইনীয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করায় লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
    সম্প্রতি ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশন-কে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে। সরকারের এই ঘোষণার ফলে সংগঠনটিকে সমর্থন জানানো বা প্রচার চালানোকে এখন অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে এবং এর জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।