
ভুটানের তালা জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের ওপর দিয়ে জল উপচে বইছে। বহু জায়গায় আটকে পড়েছেন সাধারণ মানুষজন।
বাঁধ ভাঙলে ৭২টি নদী ও ঝোরায় হড়পা বান দেখা দিতে পারে। প্রবল বর্ষণের জেরে শনিবার রাত থেকে ওয়ান্ডু নদীর জলে ভাসছে ভুটানের বিস্তীর্ণ এলাকা। তীব্র জলের স্রোতে দুই ব্যক্তি ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে। বহু জায়গায় হেলিকপ্টারের মাধ্যমে সাধারণ মানুষদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ডেনচুখা, ডুয়েমটো এবং হা এলাকার সঙ্গে সংযোগকারী তিনটি সেতু ভেসে গিয়েছে। অঞ্চলগুলির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফলে বাসিন্দাদের মধ্যে ত্রাণসামগ্রীও এই মুহূর্তে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। ভুটানের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, তোর্সা, রেতি, সুকৃতি, পানা, বাসরা, রায়ডাক, সংকোশ সহ একাধিক নদী। ভুটান থেকে ডুয়ার্সে ৭২টি নদী ও ঝোরা নেমেছে।
একাধিক নদীতে প্রবল জলস্রোত রয়েছে। সেইসব জল পশ্চিমবঙ্গে এসে নামবে বলেই আশঙ্কা রয়েছে।







