
ইউরোপের নেতাদের ছোট শূকর হিসেবে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেছেন, শক্তি প্রয়োগ অথবা কূটনৈতিক উপায়ে, যেভাবেই হোক ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে।
তিনি বলেছেন, যদি তারা প্রকৃত আলোচনা না চায়, তাহলে রাশিয়া তার ঐতিহাসিক ভূখণ্ড যুদ্ধক্ষেত্রে স্বাধীন করবে। রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি অস্ত্রের দ্বন্দ্বের দিকে নিয়ে গেছে। তারা ভেবেছিল রাশিয়াকে তারা অল্প সময়ের মধ্যে ধ্বংস অথবা দুর্বল করে দেবে।
রাশিয়াকে ধ্বংস করার এ পরিকল্পনায় ইউরোপের নেতারা দ্রুত যোগ দিয়েছে উল্লেখ করে পুতিন বলেছেন, ইউরোপের ছোট শূকররা তাৎক্ষণিকভাবে সাবেক মার্কিন প্রশাসনের সঙ্গে যোগ দিয়েছে। আশা করেছিল, রাশিয়ার ধ্বংস থেকে তারা লাভবান হবে।









