গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

    বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

    0
    137
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    দক্ষিণের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। বাগদান সেরে ২০২৬ সালের শুরুর দিকে বিয়ে, এমন খবরও ঘুরে বেড়াচ্ছিল।

    তবে এত দিন ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রাশমিকা। অবশেষে এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।এদিকে চলতি বছর ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী। বছরের শুরুতে ছাবা থেকে শুরু করে শেষ দ্য গার্লফ্রেন্ড—রাশমিকার মুক্তিপাওয়া পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিসে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি। তিনি বলেছেন, সত্যি বলতে এ বছরটা তাঁর কাছে স্বপ্নের মতো। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চেয়েছিলেন, সেটা এই বছরই বাস্তব হয়েছে।অন্যদিকে,সম্প্রতি শোনা যায়, অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নাকি বাগদান সারেন রাশমিকা ও বিজয়।এমন ইঙ্গিতও পাওয়া যায়, বাগদান সত্যি এবং বিয়ে হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেন নি কেউই।সাক্ষাৎকারে সঞ্চালক সরাসরি জিজ্ঞেস করেন,বিয়ের খবর তিনি স্বীকার করবেন, নাকি এটিকে গুজব বলবেন? কিছুক্ষণ ভেবে রাশমিকা হেসে বলেন,আমি কোনোটাই করব না।এরপর যোগ করেন, সময় হলে আমরাই জানাব।ফ্যান ফলোয়াররা মনে করছেন, রাশমিকার এই উত্তরই তাঁদের সম্পর্কের ইঙ্গিত।

    তবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত কিছু শেয়ার করার আগে তিনি একটু সময় নিতে চান। উল্লেখ্য, গীতা গোবিন্দম ও ডিয়ার কমরেড -এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই রাশমিকা-বিজয়ের প্রেমের খবর আলোচনায়। সাম্প্রতিক নিউইয়র্ক ইন্ডিয়া ডে প্যারেডের মতো নানা অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে।২০২৪ সালে দুজনেই জানিয়েছিলেন,তারা সিঙ্গেল নন, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি।