গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata ইআরও-এইআরও শূন্যপদে নিয়োগ, বললেন মুখ্যসচিব

    ইআরও-এইআরও শূন্যপদে নিয়োগ, বললেন মুখ্যসচিব

    0
    62
    ছবি সৌজন্যে : ফাইল
    রাজ্যে এসআইআর -র আবহে এবার বুধবার সকালে নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে একঘণ্টারও বেশি সময় ধরে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ।
    সূত্রের খবর, বৈঠক শেষে স্পষ্ট নির্দেশ-আগামী ২৯ অগাস্টের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করে ইআরও ও এইআরও নিয়োগের রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে। নবান্ন সূত্রে খবর, রাজ্যে এখনও প্রায় ৬১২টি পদ ফাঁকা। এক জন ইআরও’র অধীনে সাধারণত ৭ থেকে ১০ জন এইআরও নিযুক্ত থাকেন। হিসেবমতো প্রয়োজন তিন হাজারেরও বেশি এইআরও। বিকল্প ব্যবস্থার ভাবনাতেও পিছিয়ে নেই প্রশাসন। জানা গিয়েছে, ব্লকের এক্সটেনশন অফিসার বা সমপদস্থ আধিকারিকদের সাময়িকভাবে এইআরও-র দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে। তবে এর জন্য নির্বাচন কমিশনের অনুমোদন অনिবার্য।
    সেই কারণেই বাড়তি সতর্কতায় জেলাশাসকদের কাছে চিঠি পাঠিয়েছে নবান্ন। এদিকে, বুথ সংখ্যা বৃদ্ধির ফলে বিএলও-র সংখ্যাও বাড়াতে হচ্ছে। ইতিমধ্যেই নতুন নাম পাঠানো হয়েছে কমিশনে, অনুমোদনও মিলেছে।