
সংঘর্ষ বিরতির পর রবিবার সকাল ৯ থেকে পাঞ্জাবের অমৃতসর থেকে লাল সতর্কতা তুলে নেওয়া হয়েছে। সাধারণ মানুষ ইচ্ছামতো বাড়ির বাইরে বেরোনোয় আরও কোনও বাধা নিষেধ রইল না।
শনিবার বিকাল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর বলে ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এরপর রাত ন টা থেকেই ফের সাইরেন বাজতে শুরু করে অমৃতসরে। সকলকে বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন।
তবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকার একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। দেশের সরকার যে সন্ত্রাসবাসের প্রশ্নে নরম নয় তা বোঝাতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি নীতি এদিন পাশ করিয়েছে। তাতে বলা হয়েছে, যে কোনও জঙ্গি কার্যকলাপকেই যুদ্ধ বলে মনে করা হবে।









