গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk রুশ ঘনিষ্ঠতা : আমেরিকায় নিষিদ্ধ ক্যাসপারস্কি

    রুশ ঘনিষ্ঠতা : আমেরিকায় নিষিদ্ধ ক্যাসপারস্কি

    0
    187

    গুগল প্লে স্টোর থেকে আকস্মিকভাবে ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। শুধু অ্যাপ সরানোতেই সীমাবদ্ধ না থেকে, গুগল ক্যাসপারস্কির ডেভেলপার অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করেছে।বিভিন্ন দেশের ইউজাররা অভিযোগ করেছেন, গত সপ্তাহ থেকে তারা গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপ, ভিপিএন ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করতে পারছেন না।

     

     ক্যাসপারস্কির অফিসিয়াল ফোরামে বিষয়টি নিয়ে বলা হয়েছে যে, কেন তাদের অ্যাপ গুগল প্লে স্টোরে আর পাওয়া যাচ্ছে না, তা নিয়ে তদন্ত চলছে।ইউজাররা আপাতত গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির কোনো অ্যাপ ডাউনলোড বা আপডেট করতে পারছেন না।প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যার সম্ভাব্য কারণ খুঁজে পেয়ে যত দ্রুত সম্ভব এর সমাধানের ব্যবস্থা করা হবে। যদিও ইউজাররা গুগল প্লে স্টোরে অ্যাপটি পাচ্ছেন না, তবে তারা ক্যাসপারস্কির নিজস্ব ওয়েবসাইট, গ্যালাক্সি স্টোর, হুয়াওয়ে অ্যাপ গ্যালারি এবং শাওমির গেট অ্যাপস থেকে অ্যাপের এপিকে ফাইল ডাউনলোড করতে পারবেন। অ্যাপ ডাউনলোড করার পর, সাপোর্ট পেজে দেওয়া নির্দেশিকা অনুযায়ী কীভাবে ইনস্টল করতে হবে, তা দেখে নিতে হবে। প্রসঙ্গত, জুন মাসে আমেরিকার সরকার ক্যাসপারস্কির বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তোলে এবং তাদের সব অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে।এরপর, ২৯ সেপ্টেম্বর থেকে আমেরিকায় ক্যাসপারস্কির সফটওয়্যার আপডেটেড, বিক্রি এবং লাইসেন্স ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার পর ক্যাসপারস্কি আমেরিকায় তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়। ধারণা করা হচ্ছে, আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাবেই গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যাপ সরানো হয়েছে।উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ক্যাসপারস্কির প্রধান কার্যালয় রাশিয়ার মস্কোতে হলেও, বিশ্বের ৩১টি দেশে তাদের শাখা রয়েছে। তাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার বর্তমানে ৪০ কোটির বেশি ইউজার ব্যবহার করে থাকেন।