গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National শবরীমালায় সোনা চুরি : উন্নিকৃষ্ণনের জামিন কেরল কোর্টে

    শবরীমালায় সোনা চুরি : উন্নিকৃষ্ণনের জামিন কেরল কোর্টে

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স
    শবরীমালার মন্দিরের দরজা থেকে সোনা উধাও কাণ্ডে মূল অভিযুক্ত উন্নিকৃষ্ণন পট্টিকে জামিন দিয়েছে কেরলের আদালত। শবরীমালায় ভগবান আয়াপ্পার মন্দিরের শ্রীকোভিল-এর দরজার ফ্রেম থেকে সোনা খোয়া যাওয়ার মামলায় বুধবার বেঙ্গালুরুর শিল্পপতি উন্নিকৃষ্ণনকে জামিন দিয়েছে কেরলের আদালত।
    কারণ, ৯০ দিনের সময়সীমা শেষ হওয়া সত্ত্বেও ওই মামলায় চার্জশিট দাখিল করতে পারেনি বিশেষ তদন্তকারী দল। সেই যুক্তিতে উন্নিকৃষ্ণনের জামিন মঞ্জুর করেছে আদালত। তবে, মন্দিরের দ্বারপালকের বিগ্রহ থেকে সোনা হারানোর মামলাতেও শিল্পপতির নাম জড়িয়েছে।
    তাই আপাতত জেলমুক্তি হচ্ছে না উন্নিকৃষ্ণনের। শবরীমালা মন্দিরের গর্ভগৃহ থেকে সোনা উধাওয়ের ঘটনায় প্রথমে তদন্ত শুরু করেছিল ত্রাবাঙ্কোর দেবস্বম বোর্ড-এর তদন্তকারী দল।