
চলন্ত গাড়ির উপর পিলার ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় সমাজবাদী পার্টির নেতার মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। গত রবিবার প্রতাপগড়ে পেট্রোল পাম্পের কাছে হঠাৎ ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা লোহার এক বিজ্ঞাপনী পিলার।
আছড়ে পড়ে সপা নেতা লাল বাহাদুর যাদবের গাড়ির উপর। পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে রাস্তা থেকে ছুটছে সাদা রংয়ের একটি স্করপিও। হঠাৎ সেই গাড়ির উপর আছড়ে পড়ে রাস্তার পাশে থাকা ৬৫ ফুটের একটি ভারত পেট্রোলিয়ামের বিজ্ঞাপনী পিলার।
যার ওজন আনুমানিক ৪০ কুইন্টাল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ৪৮ বছর বয়সি ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।









