
প্রাতিষ্ঠানিক ধর্ম মানতেন না তিনি,তাঁর ভক্তদের মধ্যে হিন্দুরা যেমন ছিলেন, তেমনই ছিলেন মুসলমানরাও,সেই মরমী কবি এবং সন্ত কবীর দাসের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদি বার্তা দিয়েছেন, সমাজের যাবতীয় কুসংস্কার দূর করতে সন্ত কবীরের অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, সন্ত কবীর দাসজির জন্মবার্ষিকীতে তাঁর আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। যিনি তাঁর সমগ্র জীবন সামাজিক সম্প্রীতির জন্য উৎসর্গ করেছিলেন।তাঁর পংক্তিগুলিতে শব্দের সরলতা থাকলেও আবেগের গভীরতাও রয়েছে। সেই কারণে আজও ভারত মানসে তাঁর বিপুল প্রভাব রয়েছে। সমাজের যাবতীয় কুসংস্কার দূর করতে তাঁর অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।এক্স হ্যান্ডেলে একটি ভিডিও মন্তাজও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেখানে কবিরের একাধিক ছবি ফুটে উঠেছে।
এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে সন্ত কবীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই ছবিও ফুটে উঠেছে। এই ভিডিও মন্তাজের নেপথ্যে কণ্ঠ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই।







