গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Darjeeling নাবালিকাকে ধর্ষণ-খুনে জলপাইগুড়িতে ফাঁসি

    নাবালিকাকে ধর্ষণ-খুনে জলপাইগুড়িতে ফাঁসি

    0
    872
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নাবালিকাকে ধর্ষণ করে খনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছে জলপাইগুড়ির পকসো আদালত।২০২৩-র সেপ্টেম্বরে প্রতিবেশী নাবালিকাকে অপহরণ করে ওই যুবক।
    ধর্ষণের পর খুন করে নাবালিকার দেহ নদীতে ভাসিয়ে দিয়েছিল। এতদিন ধরে এই মামলার সওয়াল জবাব চলছিল। শেষপর্যন্ত বুধবার যুবককে ফাঁসির সাজা দিয়েছে আদালত। ২০২৩-র ২৯ সেপ্টেম্বর ধূপগুড়ি ব্লকের একটি গ্রামে ওই ঘটনা ঘটে। ওই দিন বিকেলে বাড়ির সামনে খেলছিল মেয়েটি। সেখান থেকে নিখোজ হয়ে যায়। এরপর রাতভর খোঁজাখুটি করেও মেয়েটির খোঁজ মেলেনি। এর তিনদিন পর ধূপগুড়ির ডুডুয়া নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় দেহ উদ্ধার হয়। এরপরেই তদন্ত নেমে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ১৬ জনের সাক্ষ্য ও গোপন জবানবন্দি নেওয়া হয়।
    তারই ভিত্তিতে ওই যুবককে দোষী সাব্যস্ত করে আদালত। বুধবার দোষীকে ফাঁসির সাজা শোনানোর পাশাপাশি মৃতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সাহায্যের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।